Power Nap: কতক্ষণ আর কখন নিবেন

Nijhoom

Power Nap কতক্ষণ নিবেন, কখন নিবেন, আর বেশি ঘুমালে কেন ঝিমঝিম লাগে। 10 থেকে 20 মিনিটের Nap দিয়ে দুপুরের পর আবার Fresh হয়ে কাজ করার উপায়।

Power NAP

কাজ করতে করতে বেশি Tired হয়ে গেলে আপনি যদি ছোট একটা Power NAP নেন (10 থেকে 20 Minute) দেখবেন, Instant আপনার Brain 🧠 টা Refresh হয়ে যাইতেছে PC Restart দেয়ার মত!

কাজ করে Exhausted হয়ে গেলে যদি একটা Power NAP নেন তাহলে আবার Same Speed এ কাজ করতে পারবেন।

এছাড়া Muslim দের জন্য Recommended হলো দুপুরে খাওয়ার আগে বা খাওয়ার পরে কিছুটা Nap নিয়ে নেওয়া।

রাসূল ﷺ বলেছেন, “Take a short nap, for Devils do not take naps” (আল-আলবানী, সিলসিলাহ আস-সহীহাহ, হাদিস 1647)।
যারা ফজরের সময় উঠেন, তারা সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যেও ছোট একটা Nap নিতে পারেন। Personal Experience থেকে বলতে পারি, এটা আবার Fresh Start করতে অনেক Help করে।

💬 তবে রাতে কিন্তু Properly ঘুমাতে হবে, Power NAP কিন্তু কখনোই আপনার রাতের ঘুমের Replacement না!

যদি সকালে Early উঠেন তাহলে দুপুরের দিকে একটা Power Nap নিতে পারেন, তাতে Productivity বেড়ে যাবে।

⚡ এভাবে 2 দিনের Productivity একদিনে Achieve করতে পারবেন!

অবশ্য শুরুতে Power Nap নিতে গিয়ে অনেকে 2-3 ঘণ্টার জন্য ঘুমিয়ে যায় 😅
এক্ষেত্রে Alarm Set করে রাখতে পারেন।

⏰ এর ক্ষেত্রে আমি একটা APP Use করি (ALARMY)

এটায় বিভিন্ন Challenge দেয়া যায়, Like – Math Solve করলে তারপরে Alarm টা Off হবে।
তো যখন Puzzle অথবা Math Solve করবেন, তার মাঝেই আপনার ঘুম চলে যাবে।
আমি এই বিষয়ে PRO হয়ে গেছিলাম School এ থাকতে 😎
যখন Tiffin Break দিত ওই 30 মিনিটের মধ্যে আমি আগে ১০ মিনিট ঘুমিয়ে নিতাম, তারপর বের হতাম।

💬 যাদের অভ্যাস নাই তারা Try করে দেখতে পারেন, অনেক কাজে দেয়।
যারা 24 ঘণ্টায় আপনার থেকে 2x, 3x Performance দেয় তাদের Secret হলো Energy Management, Balanced Food, & Power Nap

Power Nap কতক্ষণ নিবেন?

সবচেয়ে কাজের Power Nap হলো 10 থেকে 20 মিনিটের। এই সময়ের মধ্যে ঘুম হালকা থাকে, তাই উঠার সাথে সাথেই Fresh লাগে।

30 মিনিটের বেশি ঘুমালে Brain গভীর ঘুমে চলে যায়। তখন উঠলে উল্টা মাথা ভার লাগে, ঝিমঝিম লাগে, কাজে বসতে আরো সময় লাগে। এটাকে Sleep Inertia বলে।

আর আগের রাতে ঘুম একদম কম হলে মাঝামাঝি না, প্রায় 90 মিনিটের একটা পুরো Sleep Cycle ঘুমাতে পারেন। 30 থেকে 60 মিনিটের মাঝখানে উঠলেই ঝিমঝিম ভাবটা সবচেয়ে বেশি হয়।

কখন নিবেন?

দুপুরের খাবারের পর, মোটামুটি 1টা থেকে 3টার মধ্যে আমাদের শরীরের Energy এমনিতেই একটু কমে যায়। Power Nap এর জন্য এটাই সবচেয়ে ভালো সময়।

বিকেলের পরে, সন্ধ্যার কাছাকাছি Nap নিবেন না। তাহলে রাতে ঘুম আসতে দেরি হবে, আর পরের দিনের Routine টাই এলোমেলো হয়ে যাবে।

দুপুরের এই ছোট ঘুমকে কাইলুলা বলে, সাহাবীরাও এটা করতেন। আনাস (রা.) বলেছেন, “আমরা জুমার নামাজ আগে আগে পড়তাম, তারপর কাইলুলা করতাম।” (সহিহ বুখারি, হাদিস 905)

ভালো Power Nap নেওয়ার কিছু Tips

  • Alarm দিবেন 20 থেকে 25 মিনিটের। শুয়ে পড়ার সাথে সাথে তো ঘুম আসে না, তাই কয়েক মিনিট বাড়তি রাখবেন।
  • Room টা যতটা পারেন অন্ধকার আর চুপচাপ রাখবেন। Eye Mask থাকলে আরো ভালো।
  • Phone হাতে নিয়ে শুবেন না। “একটু Scroll করে ঘুমাই” করতে গিয়ে পুরো Nap এর সময়টাই শেষ হয়ে যায়।
  • ঘুম না আসলেও চোখ বন্ধ করে শুয়ে থাকবেন। শুধু Rest টাও Brain কে কিছুটা Refresh করে।
  • প্রতিদিন মোটামুটি একই সময়ে নিলে কয়েক সপ্তাহে শরীর অভ্যস্ত হয়ে যায়, তখন খুব দ্রুত ঘুম আসে।

রাতে অন্তত 7 ঘণ্টা ঘুম, ঠিকমতো খাওয়া আর একটু Physical Activity, এই Base ঠিক না থাকলে Power Nap দিয়ে বেশিদূর যাওয়া যাবে না। এটা নিয়ে লিখেছি Health Is Wealth এ।

রাতে ঠিকমতো ঘুমানোর পরেও যদি প্রতিদিন দুপুরে লম্বা ঘুম ছাড়া চলেই না, তাহলে একবার Doctor দেখিয়ে নিবেন।

তাহলে যদি Summary করি:

  1. 10 থেকে 20 মিনিট, 30 মিনিটের বেশি না।
  2. দুপুরের খাবারের পর, বিকেলের আগে।
  3. Alarm, অন্ধকার Room, Phone দূরে।
  4. Power Nap রাতের ঘুমের Replacement না, শুধু Recharge।

এই টপিকে আরো কিছু Resource:
– Tiredness
– Two-phase Sleep
– My Secret List for Staying Productive
– Option Create Distraction

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts