Upwork থেকে আয় করা Dollar এখন সরাসরি bKash আর Nagad এ তুলতে পারবেন, বেশিরভাগ ক্ষেত্রে কয়েক মিনিটেই। প্রতি Withdraw এ Fee $1.99।
Payoneer বা Bank এর বাইরে এটা নতুন একটা Option। কিভাবে Set up করবেন, Fee কত, টাকা আসতে কত সময় লাগে, সব নিচে দিলাম। Step by Step PDF Guide টাও শেষে আছে।
এক নজরে
| বিষয় | তথ্য |
|---|---|
| Wallet | bKash, Nagad |
| প্রতি Withdraw এ Fee | $1.99 |
| Daily Withdrawal Limit | $1,926 |
| Activation | 3 দিন পর্যন্ত |
| টাকা আসতে | বেশিরভাগ সময় কয়েক মিনিট |
Fee, Limit আর Activation এর তথ্য Upwork এর Setup Screen থেকে নেওয়া, পরে বদলাতে পারে। Setup Screen এ যা দেখায়, সেটাই ধরবেন।
শুরু করার আগে যা লাগবে
- Upwork Profile এর Country: Bangladesh। কোন Option দেখাবে, সেটা Profile এর Country অনুযায়ী
- নিজের নামে খোলা bKash বা Nagad Account
- Upwork এর নাম আর Wallet এর নাম হুবহু এক
- Upwork Account এর Password
Step by Step Set up
Step 1: Settings এ Withdrawals খুলবেন
উপরে ডান কোণার Profile Photo থেকে Settings এ যাবেন। বাম পাশের User Settings এ Withdrawals পাবেন।

Step 2: Set up Local Wallet এ ক্লিক করবেন
Withdrawal Method Add করতে গেলে Bangladesh Profile এ এই Option আসবে। এখানেই লেখা থাকে, Activation এ 3 দিন পর্যন্ত লাগতে পারে আর প্রতি Withdraw এ $1.99।

Step 3: bKash নাকি Nagad, বাছাই করবেন
দুইটার Daily Withdrawal Limit ই $1,926। যে Wallet আপনার নিজের নামে খোলা, সেটা নিবেন।

Step 4: নাম আর Phone Number দিবেন
Account Holder Name টা Wallet এর নামের সাথে হুবহু মিলতে হবে। না মিললে আগে Upwork এ Identity বা Tax Info ঠিক করে নিবেন। তারপর Wallet এর Phone Number দিবেন।

Step 5: Review করে Save করবেন
Upwork আর Wallet এর তথ্য হুবহু না মিললে Payment Fail বা Delay হতে পারে। মিলিয়ে নিয়ে Owner Confirm এর Box এ Tick দিবেন, তারপর Save।

Step 6: Password দিয়ে Confirm করবেন
Security র জন্য Upwork আবার Password চাইবে। Password দিয়ে Continue চাপবেন।

Email এ Confirmation আসবে
Method Add হলে Upwork থেকে Email আসবে। Activation এ 3 দিন পর্যন্ত লাগতে পারে। আপনি নিজে Add না করেও এমন Email পেলে সাথে সাথে Password বদলে Upwork Support এ জানাবেন।

ছবিগুলোতে নাম, Phone Number আর Email সব Dummy, বোঝানোর জন্য দেওয়া।
Fee আর টাকা আসার সময়
- Dollar থেকে টাকায় যে Rate এ Convert হয়, Conversion এর খরচ সেখানেই ধরা থাকে। আলাদা Conversion Fee কাটে না
- bKash বা Nagad নিজেরা আলাদা Charge রাখতে পারে, তাদের কাছ থেকে জেনে নিবেন
- বেশিরভাগ সময় টাকা কয়েক মিনিটেই চলে আসে। 24 ঘণ্টার বেশি হলে আগে Wallet এর দিকে সমস্যা আছে কি না দেখবেন, তারপর Upwork Support এ যোগাযোগ করবেন
তাই প্রথম Withdraw টা ছোট Amount দিয়ে করবেন। হাতে কত টাকা আসলো দেখে Payoneer বা Bank এর সাথে মিলিয়ে নিবেন, কোনটা আপনার জন্য ভালো।
Source: Upwork Help Center, Direct to Wallet
Withdraw এর আগে Final Check
- Upwork Profile এর Country Bangladesh
- bKash বা Nagad Account আমার নিজের নামে
- Upwork এর নাম আর Wallet এর নাম হুবহু এক
- Phone Number ঠিকমতো দিয়েছি
- Owner Confirm এ Tick দিয়ে Save করেছি
- Confirmation Email পেয়েছি
- প্রথমবার ছোট Amount Withdraw করে হিসাব মিলিয়েছি
Free PDF Guide
পুরো Guide টা 13 Page এর একটা PDF এ দিয়েছি, প্রতিটা Screen সহ। Set up করার সময় পাশে খুলে রাখবেন।
Withdraw হলো শেষ ধাপ
টাকা তোলার আগে পুরো একটা রাস্তা পার হতে হয়: Profile, Job বাছাই, Proposal, Client এর সাথে কথা বলা, Pricing, তারপর Project Deliver করা। এই Guide দিয়ে শেষ ধাপটা আপনি নিজেই করে ফেলতে পারবেন। পুরো রাস্তাটা কারো সাথে ধরে ধরে করতে চাইলে, সেজন্যই UPWORK CRASH।
- UPWORK CRASH 9.0, December Batch
- 12টা Live Class, Google Meet এ
- প্রথম Class 11 December, শুক্রবার রাত 9:30
- 6 মাস Recording আর Support Access
- Registration চলবে 10 December রাত 11:59 পর্যন্ত
- Fee টা এখানে দিচ্ছি না, Inbox এ জানিয়ে দিবো
সত্যি বলি, Skill একদম নতুন হলে এই Course এখন আপনার জন্য ঠিক হবে না। আর Course করলেই কাজ আসবে, এটা আমি বলে দিতে পারবো না। সেটা নির্ভর করবে আপনার Skill, Proof আর কতদিন লেগে থাকেন তার উপর।
Details লাগলে আমার Link Page থেকে Inbox এ জানাবেন।
এই টপিকে আরো কিছু Resource:
– Upwork এ 1 মাসে অন্তত $20 Earn করার Challenge
– Upwork এ $1250 এর 5 মাসের Contract পেলেন
– Upwork Killer Cover Letter
– Paid Tool ছাড়াই Facebook Comment Automation: Step by Step Set up Guide




