Business করতে শুরুতেই Friend Circle বা Family এর মধ্যে কাউকে খুঁজি, কারণ- সেটাই আমাদের Comfort Zone.
এখানে সমস্যা হলো, Culturally আমরা কাচা টাকার ব্যবসা করে Experienced হলেও, একটা Company চালানো, Business Strategy এগুলো তেমন বুঝি না।
যেই ভুল গুলোর জন্য আমাদের শ্রম, টাকা, সময়, সম্পর্ক নষ্ট হয়:
⭕ 1️⃣ ভুল মানুষের সাথে PARTNERSHIP
Passionate না, Company চালানোর কোনো Experience নাই এমন Friend বা Relative কে Convince করে তাদেরকে ব্যবসায় Involve করার থেকে মারাত্মক ভুল আর কি হইতে পারে।
আমি একটা জিনিষ পারি না, সে সেটা পারে তাই তাকে নিয়ে Business শুরু করলাম, কিন্তু এখন দেখতেছি তার কাজ টা বেশি কঠিন না। সে কাজ করে 3 ঘণ্টা, আমি করি 7 ঘণ্টা 😕
⭕ 2️⃣ 50/50 PARTNERSHIP
এর চেয়ে বাজে Situation আর কি হইতে পারে! একটা Business চালানোর জন্য 1 Head of command থাকতে হয়। সেখানে 50/50 মানে 2 টা CEO, কে order দিলে কে মানবে? 2 জনের মতের বিরোধ হইলে Solution কিভাবে হবে?
অনেক সময় ই এমন এমন Decision নিতে হয়, যেটার Risk থাকে, Experience লাগে, সাহস লাগে। তখন আরেকজন কে রাজি করাইতেই যদি দিন পর হয়ে যায়, তাহলে এই Business ঐখানেই Dead.
⭕ 3️⃣ কোনো PAPERWORK না করা
আমরা মুখে মুখে Decision নিয়ে Business শুরু করে দেই,
🔹 কার দায়িত্ব কতটুক,
🔹 কি কি সে ইনভেস্ট করতেছে,
🔹 কত Profit পাবে,
🔹 Loss হলে কত লস হবে এক এক জনের,
🔹 কার দায়িত্ব কি, দায়িত্ব পালন না করলে কি হবে,
🔹 কাউকে বাদ দিতে হলে তাকে কি কি দিয়ে বিদায় করতে হবে।
এগুলো (চুক্তিপত্র) Paperwork এ থাকে।
সেটাই যদি না করি, Profit হলেই আরেকজন যে Grouping করে আমার সাথে পল্টি নিবে, সেটাই আমরা ভাবি না।
⭕ 4️⃣ LAW ENFORCEMENT এর ACTION নাই
একতো Paperwork না করলে বিপদ, আরেকতো করলেও লাভ নাই।
Paperwork করার পর কেউ কারো কোটি টাকা মেরে গ্রামে গিয়ে বসে থাকলেও তাকে ধরতে:
🔹 পুলিশকে টাকা দিতে হয়,
🔹 মামলা নিতে চায় না,
🔹 মামলা নিলেও, Case করলেও সেটা ঝুলে থাকে 3, 5, 10 বছর।
আর টাকা মেরে বিদেশ যেতে পারলে তো আমলনামা নতুন খাতার মত পরিস্কার হয়ে যায়, সে তো ধরাছোঁয়ারই বাইরে।
⭕ 5️⃣ ANGEL INVESTOR, যখন DAVIL হয়ে যায়
মামা, ফুফা, দুলাভাই কে খুব কষ্টে Business এর Potential জানিয়ে।
“আপনে খালি টাকা দিবেন, আমি সব কিছু করবো, লাভ ই লাভ, যা লাভ হবে অর্ধেক/অর্ধেক।”
এভাবে রাজি করিয়ে, যখন লাভ হয়, তখন তো ঠিক ই অর্ধেক/অর্ধেক।
কিন্তু Loss হলেই মামা/ফুফা/দুলাভাই এসে হাজির:
🗨️ “কই বাবা? আমার থেকে যে 4 লাখ টাকা নিছিলা, কবে দিবা?”
লাভের হিসাব করলেও, Loss হলেও যে 50/50 সেটা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না।
শুরু করার আগে Loss এর কথা তো ভাবিই না! 😐
⭕ 6️⃣ কে কি কাজ করবে সেটা DEFINE না করা
Partnership Business এর আরেকটা ঝামেলা হইল যে Field এ কাজ করে আর যে Accounts/Management দেখে তাদের কাজ আলাদা হলেও, Profit কিন্তু একই পরিমাণ Percentage পাচ্ছে।
যে Field এ কাজ করে 7 ঘণ্টা, সে যদি এখন আরেকজনকে দেখে দিনশেষে এসে 1 ঘণ্টায় Accounts এর হিসাব টেনে দিয়ে চলে যাচ্ছে। বাসায় বসেই কাজ করে ফেলছে। কিন্তু লাভের 50% করেই 2 জন পাবে।
সে তখন দাবি করা শুরু করে, যেনো সবাই 7 ঘণ্টা Office এ বসেই কাজ করে।
মানে কাজ থাকুক না থাকুক, 7 ঘণ্টা থাকাই লাগবে।
কোনটা 💪Labour Intensive কাজ, কোনটা 🧠Brain এর কাজ, সেটা দেখার কোনো দরকার নাই।
আর একটা Business এ শ্রমের দিক থেকে কখনোই একজন আরেকজনের সমান হতে পারবে না।
Managerial কাজে কায়িক শ্রম কম, Field এর কাজে বেশি, এটাই স্বাভাবিক। কিছু কাজ মাসে একবার করলেই হয়, কিছু কাজ প্রতিদিন করা লাগে। কিন্তু তখন একই Profit Share করতে ফেটে যায় অন্য Partner দের।
⭕ 7️⃣ BUSINESS STRATEGY না বুঝে, INSTANT লাভ খোঁজা
একটা Business বড় করতে হলে যে Invest করতে হয়, 6 মাস কি 3 বছরও যে লাভ ছাড়া চলতে হইতে পারে। সেটা আমাদের কল্পনাতেও আশে না।
Customer Acquisition করতে, Long Term চিন্তা করে যে, নিজের পকেটের টাকাও ঢালতে হইতে পারে, সেটা আমরা ভাবতেই পারি না।
Day 1 থেকেই খরচ আর Profit এর হিসাব নিয়া বসে থাকি।
একদিন Loss হলেই পাগল হয়ে যাই।
এভাবে আর যাই হোক, একটা Business Sustain করতে পারে না।
50/50 Partnership কেন টিকে না, সমাধান কি?
1️⃣ প্রথমত, 50-50 বিষয়টাই একটা Failed concept
Nothing can sustain on this model.
কারণ 2 জন মানুষ একই পরিমাণ কাজ, Effort, Investment কখনোই করে না।
আবার একই কাজ, 2 জন একই পরিমাণ Care, Seriousness, Passion, & Efficiency দিয়ে করতে পারবে না।
এক্ষেত্রে Better হলো, 2 জন Discuss করে 1 জন CEO বা Founder Define করা।
যদি অর্ধেক-অর্ধেক ই করতে হয়, তাহলে, একজনের থাকবে 51%, আরেকজন 49%.
যাতে 1 Head of command থাকে, যাতে Vital responsibility আর Decision গুলো নিতে পারে।
2️⃣ Don’t Even Go For Partnerships
নিজে কিছু Savings করে 2-3 মাসের বেতন জমলে, কাউকে Pay করে সেই কাজের জন্য রাখবেন।
🔹Just for কোনো specific একটা কাজ কেউ পারে,
তাই তাকে Company Share দিবেন না।
🔹 Skill নিজে শিখে নিবেন কাজ চালানোর মত।
তারপর কাউকে Hire করে নিবেন।
🔹 যতদিন পর্যন্ত কাউকে hire করতে পারছেন না,
ততদিন Task বা প্রোজেক্ট এর Profit Share করতে পারেন।
🔹 Free or Paid Intern নিতে পারেন।
3️⃣ নিজের Company নিজের বাচ্চার মত
আপনার বাচ্চাকে আপনি ছাড়া অন্য কেউ আপনার মত যত্ন দিতে পারবে না।
তেমনই কোম্পানী করতে চাইলে, নিজে CEO হন, যাতে আপনার বাচ্চা (কোম্পানী) অপুষ্টিতে বড় না হয়।
নিজে CEO হলে, যেকোনো সময় যেকোনো Decision নিতে পারবেন। নিজে দিন রাত Effort দিতে পারবেন। Investment, Budget নিয়ে Plan করতে পারবেন।
Highly Paid Employee রাখেন, কেউ তো নিষেধ করে নি। কিন্তু যেহেতু South Asian Region এ Professionalism, Ethics কম তাই Partnership এ গিয়ে প্রতিদিন একজন আরেকজনের পিছে লেগে থাকার চেয়ে, Company building এ Focus করতে পারবেন।
4️⃣ PARTNER WITH PROFESSIONALS
একপর্যায়ে যখন, Industry Professional দের সাথে চলাফেলা হবে, তখন তাদের সাথে মিলে কিছু করার plan করা যাবে। তারা Proper Paperwork আর System জানবে, তাদের সাথে Work process আর System build করা সহজ।
তাদের Investment and network থাকবে যেখান থেকে Company আরো Deal Generate করে Benefited হইতে পারবে।
তার আগে, নিজের কোনো Lackings, নিজের Insecurities এর জন্য, কোনো Partnership এ না জড়ানো ভালো।
এই টপিকে আরো কিছু Resource:
– Partnership Risks with Friends
– Simple Business
– Market Strategy
– Remotely Agency চালানোর জন্য কী কী Soft Skill লাগবে?




